Helpline: 01519 247 247 WhatsApp: 01519 247 247 Messenger: Bonik Bari Email: [email protected]

অ্যাকাউন্ট/রেজিস্ট্রেশন করব কীভাবে?

শুধু চেকআউটের সময় “Create an account on Bonik Bari” অপশনে টিক দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।

অর্ডার শেষে আমরা আপনার ইমেইলে পাসওয়ার্ড সেট করার একটি লিঙ্ক পাঠিয়ে দেব।

Error 1015: You are being rate limited দেখায় কেন?

আপনার অ্যাকাউন্ট ও আমাদের ওয়েবসাইটের নিরাপত্তার জন্য এই রেট লিমিট সক্রিয় করা হয়েছে।

যদি এই Error Message দেখেন, তাহলে কিছুক্ষণ অপেক্ষা করে আবার চেষ্টা করুন।

আমি কি ক্যাশ অন ডেলিভারিতে (COD) অর্ডার করতে পারব?

হ্যাঁ, পারবেন। তবে অর্ডার কনফার্ম করার জন্য পণ্যের মূল্যের ১০% অথবা সর্বনিম্ন ২০০ টাকা (যেটি বেশি হবে) অগ্রিম দিতে হবে।

অর্ডার পরিবর্তন বা বাতিল করব কীভাবে?

যদি আপনার অর্ডারটি—

  • Pending / On-Hold স্ট্যাটাসে থাকে → পারবেন।
  • Processing স্ট্যাটাসে থাকলে → পারবেন না।

রেজিস্টার্ড গ্রাহক হলে—

  • অ্যাকাউন্টে লগইন করুন।
  • Orders সেকশন থেকে অর্ডার ক্যানসেল করুন।
  • পরিবর্তন করতে নতুন করে অর্ডার করুন।

এছাড়া সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার পরিবর্তন বা বাতিল করতে পারবেন।

অর্ডার ট্র্যাক করব কীভাবে?

বর্তমানে আমাদের ওয়েবসাইটে সরাসরি লাইভ ট্র্যাকিং সুবিধা নেই। তবে কুরিয়ার সার্ভিস থেকে পাওয়া ট্র্যাকিং লিঙ্ক ব্যবহার করে আপনি পার্সেলের অবস্থান জানতে পারবেন।

শুধু রেজিস্টার্ড কাস্টমার হিসেবে অর্ডার করলে ড্যাশবোর্ড থেকে অর্ডার স্ট্যাটাস চেক করতে পারবেন।

আমি কি ডেলিভারির সময় পণ্য চেক করতে পারব?

আমরা ডেলিভারি-ফ্রড এড়ানোর জন্য ক্লোজড-বক্স ডেলিভারি করি। তাই পণ্য গ্রহণের সময় পণ্য খুলে চেক করার সুযোগ নেই।

ডেলিভারি সিস্টেমে থাকাকালীন যেন বক্সের কোন কিছু মিসিং না হয়, তাই আমরা এই পদ্ধতি অনুসরণ করি।

পণ্য গ্রহণের সময় এবং পরে আমার করণীয় কী?

পণ্য গ্রহণের সময় বক্সে কোনো ছেঁড়া, থেতলানো বা খোলা চিহ্ন আছে কি না ভালোভাবে দেখুন। থাকলে ডেলিভারি প্রতিনিধির সামনে বক্স রেখে একটি ভিডিও ধারণ করুন।

এরপর পণ্য খোলার ঠিক আগের মুহূর্ত থেকে সম্পূর্ণ আনবক্সিং পর্যন্ত একটি পরিষ্কার ভিডিও ধারণ করুন।

ভিডিও ধারণের সময়—

  • বক্সের ওপরে থাকা ইনভয়েস স্পষ্টভাবে দেখাতে হবে।
  • ভিডিওটি কোন পজ, কাট বা এডিট ছাড়া একটানা হতে হবে।

এই ভিডিও ছাড়া কোনো অভিযোগ, রিটার্ন বা রিপ্লেসমেন্ট অনুরোধ গ্রহণ করা সম্ভব হবে না।

আমি যদি ভুল বা ত্রুটিযুক্ত পণ্য পাই, তাহলে কী করব?

ভুল বা ত্রুটিযুক্ত পণ্য পেলে আমাদের দ্রুত জানান। আপনার আনবক্সিং ভিডিও আমাদের ফেসবুক ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ইমেইলে দিন।

আমাদের রিটার্ন ও রিফান্ড নীতি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।