আমরা চাই আপনি আমাদের কাছ থেকে কেনা পণ্য নিয়ে নিশ্চিন্ত থাকুন। যদি কখনো ভুল পণ্য আসে, পণ্যে সমস্যা দেখা দেয়, বা রিফান্ড প্রয়োজন হয়—তাহলে সেই প্রক্রিয়াগুলো কীভাবে পরিচালিত হবে, তা এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
রিটার্ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়
রিটার্নের জন্য আনবক্সিং ভিডিও থাকা বাধ্যতামূলক।
- প্যাকেট খোলার আগের মুহূর্ত থেকে ভিডিও ধারণ করতে হবে।
- কোনো কাট, পজ বা এডিট করা যাবে না।
- বক্সের ওপরে থাকা ইনভয়েস স্পষ্টভাবে দেখাতে হবে।
এই ভিডিও ছাড়া আমরা রিটার্ন বা অভিযোগ গ্রহণ করতে পারব না।
কোন কোন ক্ষেত্রে রিটার্ন গ্রহণযোগ্য হবে
শুধু নিচের উল্লিখিত ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য হবে।
- ত্রুটিপূর্ণ বা ভুল পণ্য (কালার, সাইজ, মডেল) ডেলিভারি হলে।
- প্যাকেজে কোনো অংশ বা অ্যাক্সেসরিজ অনুপস্থিত থাকলে।
- পণ্য পাওয়ার ৭ দিনের মধ্যে কোন সমস্যা দেখা দিলে।
কোন কোন ক্ষেত্রে রিটার্ন গ্রহণযোগ্য হবে না
- অতিরিক্ত তাপ, পানি, আগুন, ধুলা বা ব্যবহারজনিত কারণে ক্ষতি হলে।
- পণ্যের অ্যাক্সেসরিজে (যেমন চার্জার, অ্যাডাপ্টার) কোন সমস্যা হলে।
- থার্ড-পার্টি ডিভাইস বা সফটওয়্যার ব্যবহারের কারণে ক্ষতি হলে।
- ডিজিটাল পণ্যে (যেমন সফটওয়্যার, ই-বুক, অ্যাপ, ইত্যাদি)।
- বিনামূল্যে পাওয়া পণ্যে (যেমন: কন্টেস্ট জয়, ফ্রি বা গিফ্ট, ইত্যাদি)।
রিটার্নের সময়সীমা কীভাবে গণনা হয়
ভুল বা ত্রুটিযুক্ত পণ্যের ক্ষেত্রে রিটার্নের জন্য দুটি সময়সীমা প্রযোজ্য।
- ইনভয়েস তারিখ থেকে সর্বোচ্চ ৭ দিন।
- অথবা, পণ্য হাতে পাওয়ার পর ৩ দিন।
এই দুইটির মধ্যে যেটি আগে শেষ হবে, সেটিই রিটার্ন করার শেষ সময় হিসেবে ধরা হবে।
উদাহরণ হিসেবে—
- ইনভয়েস ১ তারিখ, পণ্য পেয়েছেন ২ তারিখ—রিটার্ন পিরিয়ড শেষ ৫ তারিখ।
- ইনভয়েস ১ তারিখ, পণ্য পেয়েছেন ৭ তারিখ—রিটার্ন পিরিয়ড শেষ ৮ তারিখ।
তবে পণ্য পাওয়ার ৭ দিনের মধ্যে কোন সমস্যা দেখা দিলে রিটার্ন প্রযোজ্য হবে।
রিটার্ন প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয়
প্রযোজ্য ক্ষেত্রে, রিটার্ন রিকোয়েস্ট পাওয়ার ২৪-৪৮ ঘণ্টার মধ্যে আপনার সাথে যোগাযোগ করা হবে।
টেকনিক্যাল সমস্যার ক্ষেত্রে, ভিডিও কল বা টিউটোরিয়ালের মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করা হবে।
সমস্যার সমাধান না হলে, আপনাকে একটি একটি রিটার্ন কোড দেওয়া হবে।
আমরা পণ্য পাওয়ার পর যাচাই করে দেখব। সমস্যা পাওয়া গেলে আমরা একই পণ্য সমাধান করে পুনরায় পাঠাব।
যদি সমাধান করা না যায়, শুধু তখন নতুন পণ্য পাঠানো হবে।
উল্লেখ্য: যদি পণ্যে কোন সমস্যা পাওয়া না যায় তাহলে আপনাকে পুনরায় ডেলিভারি চার্জ দিতে হবে।
এক্সচেঞ্জ (পণ্য পরিবর্তন) নীতি
আপনি অন্য ভেরিয়েন্ট (কালার, সাইজ, ইত্যাদি) বা পণ্য পরিবর্তন করে নিতে পারবেন। তবে —
- নতুন পণ্যের দাম সমান বা বেশি হতে হবে।
- পণ্যে কোনো দাগ, আঁচড় বা ব্যবহারচিহ্ন থাকা যাবে না।
- সিল্ড বা প্যাক্ড পণ্য খোলা যাবে না।
- ক্লিয়ারেন্স সেল পণ্য পরিবর্তনযোগ্য নয়।
উল্লেখ্য: পণ্য পাওয়ার পর যদি যাচাই করে দেখি তা পুনরায় বিক্রির উপযোগী নেই, তাহলে ডেলিভারি চার্জ নিয়ে একই পণ্য ফেরত পাঠানো হবে।
ডেলিভারি চার্জ ও সময়সংক্রান্ত বিষয়
রিটার্ন পাঠানোর খরচ প্রাথমিকভাবে গ্রাহককে বহন করতে হবে। যদি আমাদের ভুল হয়, তাহলে শুধু কুরিয়ার চার্জ বিকাশ বা রকেটে ফেরত দেওয়া হবে। তবে যাতায়াত-সহ অন্যান্য খরচ গ্রাহককে বহন করতে হবে।
পণ্য পরিবর্তনের ক্ষেত্রে পাঠানো ও নেওয়ার সকল খরচ গ্রাহককে বহন করতে হবে।
আমরা পণ্য পাওয়ার ৩ কার্যদিবসের মধ্যে যাচাই শুরু করি। যাচাই ও সমাধান-সহ ৭২ ঘণ্টার মধ্যে পুনরায় কুরিয়ার করার চেষ্টা করি।
তবে যদি সমাধান না হয় এবং উক্ত পণ্যের নতুন কোন কপি স্টকে না থাকে, তাহলে অতিরিক্ত সময় লাগতে পারে।
পুরো প্রক্রিয়া শেষ হতে পরিস্থিতিভেদে ৭ থেকে ৩০ দিন পর্যন্ত সময় লাগতে পারে।
আমাদের কাছে পণ্য পাঠাতে আপনার করণীয়
- পণ্য গ্রহণের সময় যা যা পেয়েছেন সবকিছু ভালোভাবে প্যাক করুন।
- আমাদের দেওয়া রিটার্ন কোড একটি কাগজে লিখে প্যাকের মধ্যে রাখুন।
- পণ্যের বক্সে সরাসরি টেপ বা আঠা লাগাবেন না; প্রয়োজন হলে পত্রিকা দিয়ে মুড়ে প্যাক করুন।
- প্যাক করার পরে সম্ভব হলে রিটার্ন কোডটি বাহিরেও কলম বা মার্কার দিয়ে লিখে দিন।
- অফিস ডেলিভারি করে এমন কুরিয়ার সার্ভিসে (যেমন সুন্দরবন, পাঠাও, রেডেক্স, ই-কুরিয়ার) পাঠাবেন।
- কুরিয়ার করার পর স্লিপের কপি আমাদের হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা ইমেইলে দিন।
উল্লেখ্য: কোন অ্যাক্সেসরিস মিসিং থাকলে বা পণ্যের বক্সের ক্ষতি হলে রিটার্ন গ্রহণ করা হবে না। তখন পুনারায় ডেলিভারি চার্জ নিয়ে একই পণ্য ফেরত পাঠানো হবে।
আমাদের কাছে পণ্য পাঠানোর ঠিকানা
Mr. Sajal (01329-669-775)
DropShop (2nd Floor, Lift–2), House # 307
Elephant Road (Pubali Bank Building), Dhaka–1205
রিফান্ড (মূল্য ফেরত) নীতি
শুধু কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে রিফান্ড প্রযোজ্য হবে। যদি—
- আপনার অর্ডার করা পণ্য স্টকে না থাকে।
- কোনো কারণে আপনি ডেলিভারি গ্রহণ করতে না পারেন।
উল্লেখ্য: ডেলিভারি গ্রহণ না করলে ডেলিভারি, রিটার্ন, প্যাকেজিং ও জনবল খরচ (সর্বনিম্ন ২০০ টাকা) কেটে বাকি টাকা ফেরত দেওয়া হবে।
রিফান্ড দেওয়ার ক্ষেত্রে—
- আপনি যে চ্যানেলে পেমেন্ট করেছেন একই চ্যানেলে টাকা ফেরত দেওয়া হবে।
- কোন ডিসকাউন্ট, কুপন বা ক্যাশব্যাক থাকলে তা সমন্বয় করা হবে।
- টাকা গ্রহণের ক্ষেত্রে আপনার ব্যাংকিং চ্যানেলের কোন চার্জ থাকলে তা আপনাকে বহন করতে হবে।
- ৭-১০ কার্যদিবসের মধ্যে পুরো রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
উল্লেখ্য: আপনার ব্যাংক বা পেমেন্ট গেটওয়ের কারণে এই সময় কিছুটা বাড়তে পারে।