আমরা সব সময় আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তাকে গুরুত্ব দিই। এই নীতিমালায় সহজভাবে জানানো হয়েছে—আমরা কী তথ্য নেই, কেন নেই, আর কীভাবে তা ব্যবহার করি।

আমাদের ওয়েবসাইট ব্যবহার মানে, আপনি এই নিয়মগুলো বুঝে ও মেনে নিচ্ছেন।

১. আমরা কী ধরনের তথ্য সংগ্রহ করি

আমরা কেবল সেই তথ্যগুলোই সংগ্রহ করি যা আমাদের সেবা দিতে প্রয়োজন, যেমন—

  • আপনার নাম, ফোন নম্বর, ইমেইল বা ঠিকানা
  • পেমেন্ট সংক্রান্ত তথ্য (যদি কোনো কেনাকাটা বা লেনদেন থাকে)
  • আপনার ডিভাইস বা ব্রাউজারের কিছু টেকনিক্যাল তথ্য
  • আমাদের সাইটে আপনি কীভাবে ব্যবহার করছেন, তার কিছু মৌলিক তথ্য

২. আমরা কীভাবে এই তথ্য পাই

তথ্য আমরা পাই কয়েকভাবে—

  • আপনি যখন সাইন আপ করেন, অর্ডার দেন বা কোনো ফর্ম পূরণ করেন
  • কুকিজ বা অনুরূপ প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে
  • যখন আপনি আমাদের সোশ্যাল মিডিয়া পেজে যুক্ত হন

৩. আমরা কেন এই তথ্য ব্যবহার করি

আমরা এই তথ্যগুলো ব্যবহার করি—

  • আপনার অর্ডার বা সেবা সঠিকভাবে দিতে
  • যোগাযোগ রাখতে ও সাপোর্ট দিতে
  • নতুন অফার, আপডেট বা দরকারি তথ্য জানাতে (আপনার অনুমতিতে)
  • আমাদের ওয়েবসাইট ঠিকভাবে চলতে ও নিরাপদ রাখতে

৪. আপনার তথ্য কতটা নিরাপদ

আমরা আপনার তথ্য নিরাপদ রাখতে সর্বোচ্চ চেষ্টা করি। নিরাপদ সার্ভার, এনক্রিপশন আর ফায়ারওয়াল ব্যবহার করি যাতে তথ্য ভুল হাতে না পড়ে।

তবে অনলাইন জগতে শতভাগ নিরাপত্তা বলা যায় না—তবুও আমরা সব সময় সচেষ্ট থাকি আপনাকে সুরক্ষিত রাখতে।

৫. আমরা কখন তথ্য শেয়ার করি

আমরা কখনোই আপনার তথ্য বিক্রি করি না। তবে নিচের ক্ষেত্রগুলোতে তথ্য শেয়ার করা হতে পারে—

  • পেমেন্ট বা ডেলিভারি পার্টনারদের সঙ্গে, সেবা দিতে
  • আইনগত কারণে প্রয়োজন হলে, সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে
  • আমাদের বা অন্য কারো নিরাপত্তা বা অধিকার রক্ষার জন্য

৬. তথ্য কতদিন রাখা হয়

আমরা তথ্য রাখি যতদিন তা প্রয়োজন। সেবা শেষ হলে বা আর দরকার না থাকলে তথ্য মুছে ফেলা হয়।

৭. আপনার অধিকার

আপনি চাইলে—

  • আপনার তথ্য দেখতে বা সংশোধন করতে পারেন
  • তথ্য মুছে ফেলার অনুরোধ করতে পারেন (যদি তা আইনত সম্ভব হয়)
  • মার্কেটিং বা বিজ্ঞাপণের জন্য আপনার তথ্য ব্যবহার না করার অনুরোধ জানাতে পারেন

৮. কুকিজ (Cookies)

আমরা কুকিজ ব্যবহার করি যাতে আপনার ওয়েবসাইট ব্যবহার আরও সহজ ও সুন্দর হয়। কুকিজ হলো ছোট টেক্সট ফাইল যা আপনার ডিভাইসে সেভ থাকে—যেমন, লগইন বা পছন্দের সেটিংস মনে রাখে।

আপনি চাইলে ব্রাউজার থেকে কুকিজ বন্ধ বা মুছে ফেলতে পারেন, তবে এতে কিছু ফিচার সীমিতভাবে কাজ করতে পারে।

৯. তৃতীয় পক্ষের ওয়েবসাইট

আমাদের সাইটে মাঝে মাঝে অন্য ওয়েবসাইটের লিংক থাকতে পারে। সেসব সাইটের নীতিমালা আমাদের নিয়ন্ত্রণে নয়। তাই ব্যবহারের আগে তাদের নিয়মগুলো দেখে নিন।

১০. শিশুদের গোপনীয়তা

আমাদের সাইট ১৮ বছরের নিচের শিশুদের জন্য নয়। আমরা শিশুদের তথ্য সংগ্রহ করি না। যদি কোনোভাবে কোনো শিশুর তথ্য এসে যায়, জানালে আমরা তা মুছে ফেলব।

১১. ব্যবসায়িক পরিবর্তন

ভবিষ্যতে যদি আমাদের ব্যবসা অন্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয় বা বিক্রি হয়, তাহলে তথ্য নতুন প্রতিষ্ঠানে যেতে পারে। সে ক্ষেত্রে আপনাকে জানানো হতে পারে।

১২. তথ্য মুছে ফেলা

আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার তথ্য মুছে ফেলার অনুরোধ করতে পারেন। তবে আমরা নিশ্চিত হবো যে অনুরোধটি আপনার পক্ষ থেকেই এসেছে। তারপর ৩ কার্যদিবসের মধ্যে তথ্য মুছে ফেলা হবে।

১৩. যোগাযোগ

আপনার তথ্য বা এই নীতিমালা নিয়ে কোনো প্রশ্ন থাকলে, আমাদের সাপোর্ট পেজে যোগাযোগ করুন — আমরা সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করব।