বণিক বাড়ি এককভাবে পরিচালিত বাংলাদেশের একটি ক্ষুদ্র অনলাইন শপ। আমরা সরাসরি কোনো পণ্য উৎপাদন বা আমদানি করি না। আমাদের নিজস্ব কোন শোরুম বা দোকানও নেই।

আমরা শুধু অর্ডার সংগ্রহ ও প্রক্রিয়াকরণের কাজটি করি। পণ্যের সোর্সিং, স্টক ম্যানেজমেন্ট, প্যাকেজিং এবং ডেলিভারি সংক্রান্ত সকল কাজ তৃতীয়পক্ষ দ্বারা পরিচালিত হয়।

আমরা অর্ডার সংগ্রহের পর সরাসরি ওয়্যারহাউজে প্যাকেজিং ও ইনভয়েসিং সম্পন্ন করে যত দ্রুত সম্ভব গ্রাহকের কাছে কুরিয়ারের মাধ্যমে পণ্য পৌঁছে দিই।

আমাদের লক্ষ্য হচ্ছে গুণগত মানসম্পন্ন পণ্য ও সেবা প্রদানের মাধ্যমে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করা। অনলাইনে আপনার কেনাকাটার অভিজ্ঞতাকে সহজ, নির্ভরযোগ্য, এবং আনন্দদায়ক করতে আমরা সর্বদা সচেষ্ট।

img-0

আমি, জিয়াউর রহমান, বণিক বাড়ি-এর প্রতিষ্ঠাতা এবং একমাত্র পরিচালক। আমি মনে-প্রাণে বিশ্বাস করি, সঠিক মূল্যে মানসম্পন্ন পণ্য ও সেবা প্রদান করাই একটি অনলাইন শপের সফলতার মূল চাবিকাঠি।

বণিক বাড়ি শুরু করার পেছনের গল্পটি খুবই সাধারণ। আমার কাছে মানসম্পন্ন পণ্যের উৎস থাকায়, আমি চেয়েছিলাম তা সবার কাছে পৌঁছে দিতে। যেন সবাই সঠিক দামে ভালো পণ্য পেতে পারেন।

আমার লক্ষ্য হচ্ছে একটি ছোট কিন্তু সুনামের সাথে ব্যবসা পরিচালনা করা। যেখানে গ্রাহকগণ নিশ্চিন্তে পণ্য ক্রয় করতে পারবেন এবং একটি আন্তরিক ও নির্ভরযোগ্য সেবা পাবেন।