বণিক বাড়ি এককভাবে পরিচালিত বাংলাদেশের একটি ক্ষুদ্র অনলাইন শপ। আমরা সরাসরি কোনো পণ্য উৎপাদন বা আমদানি করি না। আমাদের নিজস্ব কোন শোরুম বা দোকানও নেই।
আমরা শুধু অর্ডার সংগ্রহ ও প্রক্রিয়াকরণের কাজটি করি। পণ্যের সোর্সিং, স্টক ম্যানেজমেন্ট, প্যাকেজিং এবং ডেলিভারি সংক্রান্ত সকল কাজ তৃতীয়পক্ষ দ্বারা পরিচালিত হয়।
আমরা অর্ডার সংগ্রহের পর সরাসরি ওয়্যারহাউজে প্যাকেজিং ও ইনভয়েসিং সম্পন্ন করে যত দ্রুত সম্ভব গ্রাহকের কাছে কুরিয়ারের মাধ্যমে পণ্য পৌঁছে দিই।
আমাদের লক্ষ্য হচ্ছে গুণগত মানসম্পন্ন পণ্য ও সেবা প্রদানের মাধ্যমে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করা। অনলাইনে আপনার কেনাকাটার অভিজ্ঞতাকে সহজ, নির্ভরযোগ্য, এবং আনন্দদায়ক করতে আমরা সর্বদা সচেষ্ট।
